শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লম্বা সময় ব্যাট করতে চেয়েছি: শান্ত

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৮

টেস্টে ক্রিকেটের ইতিহাসে ৫০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। অলৌকিক কিছু দেখাতে পারেনি বাংলাদেশও। ৫১৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ২৩৪ রানেই অলআউট হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে ২৮০ রানের বিশাল জয় পেয়েছে ভারত।

বড় আশা নিয়েই চেন্নাই টেস্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের খেলা শেষে প্রত্যাশা কমেছে। জয় বা ড্র, কোনোটি না পারলেও অন্তত রানের ব্যবধানটা কমাতে পারবেন এবং লম্বা সময় খেলবেন- এমনটিই প্রত্যাশা ছিল ভক্তদের।

কিন্তু ব্যবধানটাও বেশি কমাতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক শান্ত একপ্রান্ত আগলে রেখেছিলেন। তবে সতীর্থদের সহায়তা না পেয়ে সেঞ্চুরি করতে পারেননি। ১২৭ বলে ৮২ রান করেছিলেন শান্ত।

সাকিব আল হাসান ছাড়া শান্তকে আরও কেউ সঙ্গ দিতে পারেনি। সাকিবের পর (২৫) আসা-যাওয়ার মিছিলে শামিল হন লিটন দাস (১) ও মেহেদী হাসান মিরাজ (৮) ও তাসকিন আহমেদ (৫)।

৭৬ রান নিতেই আজ রোববার ৬ উইকেট হারায় বাংলাদেশ।

ম্যাচ শেষে শান্ত জানান, ম্যাচের ফলাফল নিয়ে ভাবেননি তিনি। শুধু চেয়েছিলেন লম্বা সময় ধরে ব্যাট করতে। এই টেস্টে বোলিংকে প্রাপ্তি মনে করছেন তিনি। কানপুর টেস্টে ব্যাটারদের ভালো করার প্রত্যাশাও ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘প্রথম ২-৩ ঘণ্টা তাসকিন, হাসানরা যেভাবে বল করেছে, এটা প্রাপ্তি। তবে এরপর ভারত দুর্দান্ত ব্যাট করেছে। হাতে সিমিং অপশন রাখা ছিল বড় ধরনের ইতিবাচক বিষয়। আমরা নতুন বলে ভালোই করেছি। এটা ধরে রাখতে হবে। ব্যাটার হিসেবে সবসময়ই দলে অবদান রাখার চেষ্টা করি। নিজের ব্যাটিং উপভোগ করি। আজ চেষ্টা ছিল যত বেশি সময় সম্ভব ব্যাট করা। ফলাফল নিয়ে ভাবিনি। কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ। আশা করি ব্যাটাররা সেখানে ভালো করবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর