শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মেট্রোরেল বন্ধ থাকার বিষয়ে তদন্ত কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩

রাজধানীর ফার্মগেট স্টেশনের কাছে ৪৩০ নম্বর পিলারের ভায়াডাক্টের একটি বিয়ারিং প্যাড সরে যাওয়ায় বুধবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল অংশে ১০ ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল।

মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকার বিষয়ে তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সার্কুলারে জানানো হয়েছে, ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার আগারগাঁও-মতিঝিল সেকশনে সকাল ৯টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর