শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

উপদেষ্টা নাহিদ

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭

গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় আগামী ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘নিহতদের তালিকাটি চলমান থাকায় পূর্বনির্ধারিত স্মরণসভাটি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। এখন পর্যন্ত ৭২৮ জন শহীদকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। আহত হয়েছে ২০২৬৩ জন। চূড়ান্ত তালিকা আসার পর স্মরণসভা তারিখ ঠিক হবে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে ৭ সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রশাসনে স্থবিরতা আছে। আমাদের সবাই অসহযোগিতা করছে। নানা ধরনের আন্দোলন, দাবিদাওয়া আমাদের কাছে আসছে। তবে সেক্রেটারিয়েট ক্যু হওয়ার কোনো আশঙ্কা নেই। আমরা দ্রুত প্রশাসনের স্থবিরতা কাটিয়ে উঠব।’


দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ তুলে ধরে নাহিদ বলেন, ‘সবার কাছে আহ্বান কেউ যেন আইন হাতে না তুলে নেই। পুলিশ আন্দোলনে তাদের ভূমিকার কারণে দাঁড়াতে পারছে না। পুলিশকে প্রমাণ করতে হবে তাদের অবস্থান। তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। পুলিশের ক্ষোভ রয়েছে, তারাও চাচ্ছে পুলিশকে যেন পরবর্তীতে রাজনৈতিক ভাবে ব্যবহার না করা হয়। স্বায়ত্তশাসন চায় তারা। মাঠ পর্যায়ের পুলিশ সবচেয়ে ক্ষতির মুখোমুখি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর