শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গাজীপুরে সব কারখানা খোলা, নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৩

গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় খুলেছে তৈরি পোশাক কারখানাসহ সব শিল্পপ্রতিষ্ঠান। নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েনের পাশাপাশি টহলে রয়েছেন সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে টঙ্গী, ভোগড়া বাইপাস, মাওনা ও কোনাবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকায় কারখানা খোলায় শ্রমিকদের দলে দলে সেখানে প্রবেশ করতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ গণমাধ্যমকে বলেন, গাজীপুরের সব কারখানা খোলা রয়েছে। কারখানা এলাকায় নিরাপত্তায় প্রায় ৯০০ শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরের ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

গতকাল (৪ সেপ্টেম্বর) বিজিএমইএ’র সিদ্ধান্তে ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ (৫ সেপ্টেম্বর) থেকে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন মালিকরা। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে কারখানা খোলা হয়। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজিএমইএ’র সহসভাপতি নাসির উদ্দিন বলেন, আজ গাজীপুরের সব পোশাক কারখানা খোলা রাখা হলেও আশুলিয়ায় এখনো কিছু কারখানা বন্ধ রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর