বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

স্থানীয় সরকার উপদেষ্টা :

পোশাক কারখানায় ভাঙচুরকারীরা শ্রমিক নয়, বহিরাগত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০১

দেশের বিভিন্ন জায়গায় পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সচিবালয়ে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এলজিআরডি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, পোশাক কারখানায় যারা ভাঙচুর করছে তারা শ্রমিক না, বহিরাগত। শ্রমিক বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। বহিরাগতদের এ ভাঙচুরের কারণে দেশের ৫০ লাখ শ্রমিকের কষ্ট হচ্ছে। এদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।

এক প্রশ্নের জবাবে এলজিআরডি উপদেষ্টা বলেন, পু্লিশের মনোবল ঠিক করতে সবার সহায়তা দরকার। সব ঠিক হতে একটু সময় লাগবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলন যেটা হচ্ছে তাদের নেতারাও এর প্রকৃতিটা বুঝতে পারছে না। সংগঠকরা বুঝতে পারছে না। যারা আন্দোলন করছে, তাদের দাবি দাওয়া সুনির্দিষ্ট নয়। বিভিন্ন জায়গায় বহিরাগতরা আছে। হেলমেট পড়া টোকাই, যারা ভাড়াটে তাদের দেখা যাচ্ছে, তারা ভাঙচুর করছে। আজ থেকে শিল্পাঞ্চলে পুলিশ ও অন্যান্য বাহিনী অ্যাকশন নেবে। রাস্তা খালি করা হবে। আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তার শুরু হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর