শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রে মেট্রোতে ঘুমন্ত চার যাত্রীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৮

যুক্তরাষ্ট্রের শিকাগোতে চার ট্রেন যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

তারা সবাই ছিলেন ট্রেনের যাত্রী।

হত্যাকাণ্ডের ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন, হতাহতরা সবাই আজ ভোরের ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি ফরেস্ট পার্কে যাওয়ার পথে চলছিল। ভুক্তভোগীরা গৃহহীন হতে পারে বলে তিনি ধারণা করেন।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ এবং সিটিএ এই তিনটি সংস্থার যৌথ প্রচেষ্টায় ঘটনার প্রায় দেড় ঘণ্টা পরে হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ এই হামলা ও হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ বলে মনে করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর