বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নামে মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৪, ১২:০৫

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক ও বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল-জালিয়াতিমূলক রায় সৃষ্টির অপরাধের অভিযোগে মামলাটি হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বাদী হয়ে এ মামলা করেন।

জানা যায়, বিচারপতি এ বি এম খাইরুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে মামলার বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন নিশ্চিত করেন।

তিনি জানান, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে গতরাতে (মঙ্গলবার ২৭ আগস্ট) শাহবাগ থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ওসি জানান, সরকারি কর্মকর্তা হয়ে বেআইনিভাবে রায় দেওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর