বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এফডিসিকে এগিয়ে নিয়েছি: নিপুণ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৩, ১৭:২৬

নিপুণ আক্তার

দুই বছরের মধ্যে আমরা এফডিসিকে একটু এগিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৪ সালের ঈদে আপনারা দেখবেন বাংলাদেশে বিশাল একটা জোয়ার, কিছু বয়ে যাচ্ছে।

 

আমি নির্বাচন থেকে যা কিছু বলে আসছি তা করছি। আগে সিনেমার ফাউন্ডেশনটা নষ্ট ছিল। যা আমরা ঠিক করেছি।

সবসময় ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। এটা ঠিক থাকলে সিনেমার অবস্থা ভালো হবে। শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা দেখতে গিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে এভাবেই বলেছেন আরেক চিত্রনায়িকা নিপুণ আক্তার।

 

কথার এক পর্যায়ে প্রশ্ন রেখে তিনি বলেন, এখন কেন সিনেমা ভালো হচ্ছে। এর আগে ভালো সিনেমা হয়নি? আগেও ভালো সিনেমা হয়েছে। তবে সিনেমার ফাউন্ডেশন ভালো ছিল না। যা এখন ঠিক হয়েছে। এসবের জন্য আমরা কাজ করছি। ২০২৪ সালের ঈদে আপনারা অনেক বড় কিছু দেখতে পাবেন।

 

সিনেমায় অনুদানের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, অনুদান বলে কোনো কথা নেই। সিনেমা, সিনেমাই। আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটি আপনার দায়িত্ব। অপু ভালো ভাবে তার সিনেমাটা উপস্থাপন করেছেন। অনুদানে যে টাকা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি খরচ করে অপু এটি নির্মাণ করেছেন।

 

সবার উদ্দেশ্যে এই নায়িকা বলেন, আপনারা অনুদানের ওপর নির্ভর করবেন না। একটা গল্পের সঙ্গে সরকার অর্থ দিয়ে সহযোগিতা করছে। সেখানে আপনাকেও কিছু দিয়ে কাজটি সুন্দর করতে হবে। তখনই একটি ভালো সিনেমা নির্মিত হবে। যার প্রমাণ ‘লাল শাড়ি’।

 

উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদে। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এ সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর