শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইউক্রেনে মিসাইল হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৪, ১৩:০১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে চালানো মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন বার্তাসংস্থা রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত রায়ান ইভানস (৩৮)। হামলায় আহত হয়েছেন আরও ২ সাংবাদিক।

শনিবার (২৪ আগস্ট) ক্রামাতোরস্ক শহরে এ ঘটনা ঘটে।

সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন রায়ান। ২০২২ সাল থেকে ইউক্রেনে কর্মরত ছিলেন তিনি। হামলার সময় তার সাথে ছিলেন রয়টার্সের আরও ৬ প্রতিনিধি। হাসপাতালে চিকিৎসাধীন দুই সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

রোববার এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, আমরা জরুরিভাবে ক্রামাতোরস্ক কর্তৃপক্ষের সাথে কাজ করাসহ আক্রমণের বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা আমাদের সহকর্মী এবং তাদের পরিবারের পাশে আছি।

ইউক্রেনীয় প্রশাসনের দাবি, সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে মিসাইল ছুড়েছে রাশিয়া। তবে এ বিষয়ে মুখ খোলেনি মস্কো। দেশটির ভূখণ্ডে গণমাধ্যমকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর