শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নির্বাচনে জয়ী হলে ইলন মাস্ককে উপদেষ্টা করতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১৬:৪৮

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন,তিনি নির্বাচিত হলে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে মার্কিন প্রশাসনের অংশ হওয়ার জন্য স্বাগত জানাবেন। 

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি যদি হোয়াইট হাউসে ফিরে আসেন, তাহলে তিনি মাস্ককে মার্কিন প্রশাসনের একজন উপদেষ্টা বা মন্ত্রিপরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান যদি তিনি এ ধরনের দায়িত্ব পালনে ইচ্ছুক হন।

জুলাই মাসে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর মাস্ক তাকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রকাশ্যে সমর্থন করেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জো বাইডেনের ডেমোক্রেটিক দলের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু ট্রাম্পের সাথে জুনের বিতর্কে তার ব্যর্থ পারফরম্যান্সের কারণে ক্ষমতাসীন এ রাষ্ট্রপ্রধানকে নির্বাচনী লড়াই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল ডেমোক্রেটরা। এমন আহ্বানের পরিপ্রেক্ষিতে ২১শে জুলাই তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর এবং রাষ্ট্রের শীর্ষ এ পদের জন্য কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর