শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১৪:১৬

সরকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মঙ্গলবার (১৩ আগস্ট) হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর সঙ্গে বৈঠক করবেন এবং তাদের কথা শোনা হবে।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, পুলিশ কাজে ফিরে এসেছে, আর কোনো ঘটনা ঘটবে না। সংখ্যালঘুদের ওপর আক্রমণকারীরা দুর্বৃত্ত। তাদের আইনের আওতায় আনা হবে। সরকার সব ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস করে।

তিনি বলেন, হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। অসাম্প্রদায়িক দেশ সেটা বজায় রাখা হবে। আজ হটলাইন চালু হবে, যে কারও বাড়িতে হামলা হলে যেন জানায়। পুলিশ সেখানে যাবে, ব্যবস্থা নেবে। ইমাম সাহেবরা মসজিদে মসজিদে বয়ান করে অমুসলিমদের ওপর হামলা না করতে, তাদের পাশে থাকার ওপর বয়ান করেছেন।

খালিদ হোসেন বলেন, যাদের বাড়ি ঘর মন্দির ধ্বংস হয়েছে সে তালিকা সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দেওয়া হবে।

তিনি আরও বলেন, শুরু থেকেই মাদরাসার ছাত্ররা ও অন্যান্য ছাত্ররা মন্দির ও উপাসানালয়গুলোতে রাত জেগে পাহাড়া দিয়েছে। আমরা এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই।

ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, ওয়াকফ প্রশাসক ড. মো. গোলাম কবীরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর