বৃহঃস্পতিবার, ২৩শে জুলাই ২০২৬, ৮ই শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নোয়াখালীতে বাসচাপায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১৩:৫৭

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসচাপায় সিএনজি আরোহী মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজিচালক জসিম উদ্দিন (৫৫), তার মা তাহেরা বেগম (৭৫) ও চাচাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম (৪৫)।

স্থানীয় বাসিন্দা সবুজ জানান, সকালে পার্শ্ববর্তী জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে বাসটি বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় পৌঁছালে সড়কের একপাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে পড়ে। ওই সময় সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় স্টার লাইন বাস। এতে সিএনজি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলেই সিএনজি চালক ছেলে-মা ও তার চাচাতো ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।

বাসের যাত্রী মোমিত জানান, বাসটি মাত্র ৯ মিনিটে দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকান ঘর আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালায়। বাসে থাকা একাধিক যাত্রী চালককে আস্তে গাড়ি চালাতে বললেও সে কারো কথায় কর্ণপাত করেনি।

স্থানীয়রা জানান, সিএনজি চালক জসিম তার মা ও চাচাতো ভাইয়ের স্ত্রীসহ বাড়ি থেকে খাবার নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। যাত্রা পথে দুর্ঘটনার কবলে পড়ে একই পরিবারের তিনজন মারা যান। বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকার রাস্তা এক পাশে সরু থাকায় প্রায় গাড়ি এখানে উল্টো পথে ঢুকে রাস্তা পার হয়। এজন্য এই স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার পর পরই ঘাতক বাসচালক পালিয়ে যান। তবে এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর