বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঝিনাইদহে পৃথক সড়ক দৃর্ঘনায় শিশুসহ দুইজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৪, ১৭:১৩

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দপুরে মহেশপুর উপজেলার বেলেঘাট ও শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের ওসমান আলীর ছেলে সফিকুল ইসলাম (৪০) ও শৈলকুপার ভাটই গ্রামের বাদশা মিয়ার ছেলে শিশু সিয়াম (১২)।

মহেশপুর থানার এসআই দিবাকার মালাকার জানান, দুপুরে আলমসাধু নিয়ে মহেশপুর আসছিলেন সফিকুল। এ সময় এসবিকে ইউনিয়নের বেলেমাঠ নামক স্থানে পৌছালে আলমসাধু রাস্তার উপর উল্টো ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে শৈলকুপার শিশু সিয়াম ঝিনাইদহ শহরের একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করতো।

বৃহস্পতিবার ভোরে শিশু সিয়ামের দাদা কিনার উদ্দিন মৃত্যুবরণ করলে মৃতদেহ দেখতে সে বাড়ি যাচ্ছিল। সিয়াম ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই আখ সেন্টারের সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শিশুটি মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। সে সময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর