বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জামিন পেয়েছেন মিল্টন সমাদ্দার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৪, ১৮:২০

বহুল আলোচিত-সমালোচিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে জামিন দিয়েছেন আদালত। প্রতারণার মাধ্যমে মৃত্যুসনদ জালজালিয়াতির মামলায় কারাগারে ছিলেন মিল্টন।

সোমবার (১৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আসসামস জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এ বছরের পহেলা মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এমনকি অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল একটি পত্রিকায় ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর