বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সারা আলিকে নিয়ে পাকিস্তানে নিন্দার ঝড়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৪, ১২:২২

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে দেখা গিয়েছে সারা আলি খানকে। প্রায় প্রতিটি দিনই নিত্য নতুন পোশাক ও নতুন ধরনের সাজে ধরা দিয়েছেন সারা। তার কিছু লুক প্রশংসিত হয়েছে। কিন্তু ‘শুভ আশীর্বাদ’-এর অনুষ্ঠানে অবশ্য মস্ত বড় ভুল করে বসলেন অভিনেত্রী।

আম্বানিদের বিয়ে মানেই চোখ ধাঁধানো সব দামি দামি পোশাক। তেমনই সব গয়নার প্রদর্শন। কেউ পরছেন মুঘল আমলে গয়না কেউ আবার করেছেন হিরে দিয়ে বাজিমাত। পোশাকের ক্ষেত্রেও তাই কেউ পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি, কারও পরনে আবার তরুণ তহেলিয়ানির লেহেঙ্গা।

কনে নিজে অবশ্য সেজেছিলেন আবু জানি সন্দীপ খোসলার লেহঙ্গায়। এমন সব খ্যাতনামী পোশাক শিল্পীদের মধ্যে সারা অবশ্য বেছে নেনে পাকিস্তানের পোশাকশিল্পীকে।

অনন্ত-রাধিকার বিয়ের রাত ও আশীর্বাদ দুদিনই পাকিস্তানি শিল্পী ইকবাল হুসেইনের পোশাকে সাজেন সারা। সেই ছবি ভাগ করে নেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে কেশসজ্জা শিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ শিল্পী সবাইকে উল্লেখ করলেও পোশাক শিল্পী ইকবালকে নিয়ে একটা শব্দ খরচ করেননি সারা। সেই কারণে পাকিস্তানে সারা আলিকে নিয়ে উঠেছে নিন্দার ঝড়।

কেউ লিখেছেন, ‘শিল্পীকে তার শিল্পের সম্মানটা দেওয়া উচিত সে তিনি যে দেশেরই হোন না কেন।’ আরেকজন লেখেন, ‘যার নকশা করা পোশাক পরেছেন সেই শিল্পীর নামই জানেন না।’ এক গুচ্ছ অভিযোগ সারার বিরুদ্ধে। যদিও সারা কিংবা পোশাক শিল্পী ইকবাল কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর