শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘আমরা আজ হারছি, আগামীকাল ট্রফি আমাদের—এটাই ব্রাজিল’

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৪:৫৮

ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার যন্ত্রণা এখনো ভুলতে পারেনি ব্রাজিলের ফুটবলপ্রেমী মানুষ। এর মধ্যেই আরেকটি কোয়ার্টার ফাইনাল ও টাইব্রেকার দুঃস্বপ্নের মুখোমুখি হতে হয়েছে তাদের। এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেও যে ব্রাজিল ছিটকে পড়েছে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে।

এমন একটি দুঃস্বপ্নের ঘটনার পর ব্রাজিল যেন শোকস্তব্ধ হয়ে পড়েছে। সবাইকে সান্ত্বনা দিতেই হয়তো ব্রাজিল ফুটবল কনফেডারেশন একটি উদ্যোগ নিয়েছে। নিজেদের ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে প্রেরণাদায়ী ভিডিও। সেই ভিডিওতে তারা তুলে ধরেছে ব্রাজিলের ফুটবল ইতিহাসের গৌরবময় অধ্যায়গুলো।

ভিডিওতে পেলে-গারিঞ্চার সময়টাকে যেমন দেখানো হয়েছে, তেমনি দেখানো হয়েছে কাফু-রবার্তো কার্লোস-রোনালদোদের সময়ে জেতা পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয়ের মুহূর্তও। ভিডিওটিতে দেখানোর সঙ্গে একটি পুরুষকণ্ঠ থেকে ধারাবিবরণীও দেওয়া হয়েছে। সেই ধারাবিবরণীতে শোনানো হয়েছে আশার বাণী।

ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকমের ট্রল করা হয়েছে তাদের নিয়ে। অনেকেই বলছেন, এই ব্রাজিলকে দিয়ে আর কিছু হবে না। ব্রাজিলের ফুটবলের মৃত্যুও দেখছেন অনেকে!

ধারাবিবরণীর এক জায়গায় বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, ‘এটাই প্রথম নয় যে তারা আমাদের শেষ ঘোষণা করেছে। কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমরা আবার জিতব।’ কণ্ঠটি বলে চলে, ‘আমরা এই গ্রহের সবচেয়ে সফল দল, কিন্তু পরাজয়ও আমাদের ইতিহাসের অংশ। আমরা যতবার জিতেছি, তার চেয়ে বেশি হেরেছি। এটা পরিসংখ্যান—আমরা ৫টি বিশ্বকাপ জিতেছি এবং হেরেছি ১৭টি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর