শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চীনা কোম্পানির বিক্রি বেড়েছে ২১ শতাংশ, চ্যালেঞ্জের মুখে টেসলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৪, ১৮:০৫

চীনের বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি। এটিকে বর্তমানে টেসলার অন্যতম প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনা কোম্পানিটির বিক্রি বেড়েছে ২১ শতাংশ।

রয়টার্সের হিসাব অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে বিওয়াইডি চার লাখ ২৬ হাজার ৩৯টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে, যা টেসলার থেকে মাত্র ১২ হাজার কম।

মঙ্গলবার (২ জুলাই) টেসলার প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। তবে মনে করা হচ্ছে এপ্রিল-জুন প্রান্তিকে মার্কিন এই বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কোম্পানিটির বিক্রি ৬ শতাংশ কমেছে। ফলে প্রথমবারের মতো মার্কিন কোম্পানিটি ধারাবাহিকভাবে দুই প্রান্তিকে বিক্রিতে পতন দেখতে যাচ্ছে।

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, জুন মাসে টেসলার চীনে তৈরি ইভি বিক্রি এক বছরের আগের তুলনায় ২৪ দশমকি ২ শতাংশ কমেছে।

গত কয়েক বছর ধরে ধারাবাহিক প্রবৃদ্ধির জন্য বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের খেতাব পায় টেসলা। তবে জানুয়ারিতে জানানো হয়, ২০২৪ সালে প্রবৃদ্ধি কমতে পারে উল্লেখযোগ্য হারে।

সম্প্রতি চীনের পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়েছে বাইডেন প্রশাসন। যেসব ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে তার মধ্যে বৈদ্যুতিক গাড়ি, কম্পিউটার চিপ ও মেডিকেল পণ্য রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করছে চীন। ওয়াশিংটনকে এমন সিদ্ধান্ত প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে বেইজিং।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর