শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি নেই: হামাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১৫:৪৫

ইসরায়েলের শর্ত মেনে নিতে হামাসকে চাপ প্রয়োগ করায় যুক্তরাষ্ট্রের সামলোচনা করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসামা হামদান জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না।

লেবাননের রাজধানী বৈরুতে শনিবার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে হামদান জানান, গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাবে এমন যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ‘ইতিবাচকভাবে সাড়া দিতে’ এখনও প্রস্তুত আছে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থনে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের চালানো প্রচেষ্টা এ পর্যন্ত কোনো যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারেনি। যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার জন্য ইসরায়েল ও হামাস পরস্পরকে দায়ী করেছে।

হামাস বলছে, এ বিষয়ে যে কোনা চুক্তির মাধ্যমে অবশ্যই যুদ্ধের সমাপ্তি ঘটাতে হবে আর তা গাজা থেকে ইসরায়েলির বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করবে। অপরদিকে ইসরায়েল বলছে, হামাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তারা শুধু অস্থায়ী যুদ্ধবিরতিতেই সম্মত হবে।

ইসরায়েলের শর্ত মেনে নিতে হামাসকে চাপ প্রয়োগ করায় যুক্তরাষ্ট্রের সামলোচনা করেছেন হামদান।

তিনি বলেন, “স্থায়ী যুদ্ধবিরতি, গাজা ভূখণ্ড থেকে (ইসরায়েলি বাহিনীর) ব্যাপক প্রত্যাহার ও গুরুত্বের সঙ্গে নেওয়া বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করা যে কোনো প্রস্তাবে হামাস আবারও ইতিবাচকভাবে সাড়া দিতে প্রস্তুত।“

ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধাদের হামলায় ১২০০ মানুষ নিহত হয় এবং অন্তত ২৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রাখা হয়।

ওই দিন থেকেই হামাস শাসিত গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরায়েল। এরপর থেকে প্রায় নয় মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং চারদিক থেকে অবরুদ্ধ ভূখণ্ডটির বাসিন্দারা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় প্রায় ৩৮০০০ মানুষ নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত ও আরও বহু আহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কমর্কর্তারা জানিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর