শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বলিভিয়ার বরখাস্ত সেনাপ্রধানের বিরুদ্ধে ছয় মাসের আটকাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৪, ১৫:৫২

অভ্যুত্থানচেষ্টার অভিযোগে গ্রেপ্তার বলিভিয়ার বরখাস্ত সেনাপ্রধান হুয়ান হোসে জুনিগাকে ছয় মাসের বিচারপূর্ব আটকাদেশ দিয়েছেন আদালত। এটিকে বলিভিয়ায় ‘নিবর্তনমূলক আটকাদেশ’ বলে গণ্য করা হয়। সরকারকে উৎখাতে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় নেতৃত্ব দেওয়ায় তাঁকে এই আটকাদেশ দেওয়া হয়েছে। দেশটির কৌঁসুলি সিজার সাইলেস গতকাল শুক্রবার (২৮ জুন) এসব কথা বলেন।

কোনো ব্যক্তি বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগে বিচারপতি যদি মনে করেন তাঁর মুক্ত থাকাটা দেশের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক হতে পারে, তখন নিবর্তনমূলক আটকাদেশ দেওয়া হয়।

বলিভিয়ার কৌঁসুলি সিজার সাইলেস বলেন, ঘটনার গুরুতর মাত্রা এবং গুরুত্ব বিবেচনায় নিয়ে ছয় মাসের এই আটকাদেশ দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য দপ্তর এই অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে।

সাইলেস আরও বলেন, বিচারপতি যে আটকাদেশ দিচ্ছেন, তা নিঃসন্দেহে নজির তৈরি করবে। তা ছাড়া তদন্তকাজ ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এটি একটি ভালো ইঙ্গিত।

গত বুধবার জুনিগাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, তাঁর নেতৃত্বে সেনাবাহিনীর একটি ইউনিট বলিভিয়ার রাজধানী লা পাজের প্রধান চত্বরে জড়ো হতে থাকে। সেখানে বলিভিয়ার প্রেসিডেন্টের বাসভবন ও কংগ্রেস ভবনের অবস্থান। একটি সাঁজোয়া যান এসে প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায়।

সাইলেস বলেন, জুনিগার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর ১৫ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি সশস্ত্র বিদ্রোহেরও একটি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে, যার শাস্তি ৫ থেকে ১৫ বছরের কারাদণ্ড।

জুনিগার দাবি, তিনি দেশটির প্রেসিডেন্ট লুইস আর্সের নির্দেশেই এমন কর্মকাণ্ড চালিয়েছেন। তবে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন আর্সে। তাঁর দাবি, জুনিগার অভিযানের ব্যাপারে তিনি আগে থেকে কিছুই জানতেন না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর