শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশিদের নিয়ে 'অযাচিত' মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীপ্রার্থী স্টারমার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৫:৫১

নির্বাচনি বিতর্ক চলাকালে ‘অযা‌চিতভাবে’ বাংলাদেশের নাম টেনে এনেছেন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। তিনি বলেছেন, ‘ক্ষমতায় এলে বাংলা‌দেশের মতো দেশগুলো থেকে আসা যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের নিজ দেশে ফেরৎ পাঠানো হবে।’

মঙ্গলবার (২৫ জুন) যুক্তরাজ্যের প্রভাবশালী দৈ‌নিক ‘ডেইলি সা‌ন’ আয়োজিত এক‌টি বিতর্ক অনুষ্ঠানে তি‌নি এ মন্তব্য করেন। এদিকে তার মন্তব্যে ব্রিটেনের বাংলাদেশি ক‌মিউনিটিতে প্রতি‌ক্রিয়ার সৃ‌ষ্টি হয়েছে।

নির্বাচনি এই বিতর্ক চলাকালে স্বাভাবিকভাবেই যুক্তরাজ্যে অভিবাসনের প্রসঙ্গটি চলে আসে। এসময় লেবার নেতা স্টারমার জানান, তারা ক্ষমতায় আসলে কীভাবে অবৈধভাবে যুক্তরাজ্যে আসা ক্রমবর্ধমান অভিবাসীদের মোকাবিলা করবেন। এক পর্যায়ে তিনি বলেন, ক্ষমতায় আসলে তার সরকার এই অভিবাসীরা যেখান থেকে এসেছেন, সেই দেশের উড়োজাহাজে তুলে দেবে।

বিতর্কে অংশ নেওয়া এক শ্রোতা এসময় চিৎকার করে বলেন, ‘আপনি এখনও সাগর পাড়ি দিয়ে আসা নৌকাগুলো থামাতে যাচ্ছেন না কেন!’

এসময় শ্রোতাদের আরেকজন বলেন, ‘তারা (অভিবাসী) যুক্তরাজ্যে এসে পৌঁছেছে। আসার পর তারা তাদের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র নষ্ট করে ফেলেছে; যাতে তাদের শনাক্ত করা না যায়। আপনি যদি না-ই জানেন যে তারা কোথা থেকে এসেছেন, তাহলে আপনি তাদের কোথায় পাঠাবেন?’

জবাবে স্যার কিয়ার বলেন, ‘অবশ্যই এটা কঠিন। অবশ্যই আপনাকে শনাক্ত করতে হবে এই অভিবাসীরা কোথা থেকে এসেছে। তবেই আপনি তাদের মূল দেশে ফিরিয়ে দিতে পারেন। অনেক ক্ষেত্রে, এই ফিরিয়ে দেওয়ার সংখ্যা ৪৪ শতাংশ কমে গেছে। আমাদের এটির সমাধান করা দরকার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমার দৃষ্টিতে শুরুতেই এই লোকদের আসা বন্ধ করা দরকার।’

তখন সঞ্চালক আবারও জিজ্ঞাসা করেন, ‘পরিচয় শনাক্ত করা না গেলে তারা আসলে কোথায় যাবে?’ জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশগুলো থেকে যদি কেউ আসে, তাদের ফেরত পাঠানো হচ্ছে না। কারণ বর্তমান সরকারের তেমন কোনও প্রক্রিয়া নেই।’

উল্লেখ্য, আশ্রয় আবেদন বা‌তিল হয়েছে, এমন বাংলাদেশিদের দেশে ফেরৎ পাঠাতে সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চু‌ক্তিও করেছে ব্রিটিশ সরকার।

ব্রিটেনের আসছে ৪ জুলাই‌য়ের নির্বাচনে সকল জনমত জ‌রিপে এখন পর্যন্ত এগিয়ে আছে লেবার পা‌র্টি। দলটি ক্ষমতায় আসলে সেক্ষেত্রে দলের শীর্ষ নেতা হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার কথা ৬১ বছর বয়সী স্টারমারের।

এ বিষয়ে সাবেক কনজারভেটিভ এমপি এবং নির্বাহী মেয়র প্রার্থী ডা. আনোয়ারা আলী বলেন, ‘এটাই লেবারের আসল চ‌রিত্র।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর