শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কেরালার নাম পরিবর্তন করে ফের বিধানসভায় প্রস্তাব পাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১১:০২

কেরালার নাম পরিবর্তন করে ফের বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। সোমবার এ প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবে দেশটির কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালাম’ করার আহ্বান জানানো হয়েছে।

এ নিয়ে কেরালার বিধানসভা দ্বিতীয় বারের মতো রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাশ করল। কারণ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম প্রস্তাবটি পর্যালোচনা করেছিল এবং সেটিতে কিছু পরিভাষাগত পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তিনি চান, কেন্দ্রীয় সরকার দেশের সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত সমস্ত ভাষায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের নাম ‘কেরালা’ থেকে ‘কেরালাম’ এ পরিবর্তন করুক। মূলত কেরালা রাজ্যের সরকারি ভাষা মালায়ালম। আর মালায়ালম ভাষায় রাজ্যের উচ্চারণ হয় ‘কেরালাম’। তাই পিনারাই বিজয়নের সরকার চায়, কেরালার নাম কেরালাম হোক।

অবশ্য সোমবার রাজ্য বিধানসভায় এ নিয়ে সর্বসম্মতিক্রমে বিল পাশ হলেও কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলেই কেবল এই নামবদল সম্ভব। এটিই প্রথম বার নয়, এর আগেও রাজ্যের নাম কেরালাম করার দাবি নিয়ে বিধানসভায় বিল পাশ হয়েছিল। পরে সেই বিল পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে। যদিও সে সময় কেন্দ্রীয় সরকার তা ফিরিয়ে দিয়েছিল। সেই বিল এবার কিছুটা সংশোধন করে আবারও পাশ করা হলো। ভারতীয় সংবিধানের প্রথম তপশিলে দেশটির দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের নাম কেরালাই লেখা রয়েছে।

তবে এ রাজ্যের মানুষের স্বার্থে, এ রাজ্যের ভাষার আবেগকে সম্মান জানিয়ে কেরালাম করার দাবি রাজ্য সরকারের। শুধু পিনারাইয়ের সিপিএমই নয়, কেরালার নাম পরিবর্তন চায় কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউডিএফ। সোমবার বিধানসভায় ইউডিএফ বিধায়করাও এই প্রস্তাবে সমর্থনও জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর