শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ে বাঁচলো ১৫০০ কোটি টাকা : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৪, ১৫:৫৫

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মোট খরচ থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমরা ৩২ হাজার ৬০৫ কোটি টাকা নির্মাণ ব্যয়ের মধ্যে ১৫০০ কোটি টাকা সাশ্রয় করেছি। গত দুই বছরে রক্ষণাবেক্ষণ খরচ হয়েছে। ৩০০ কোটি টাকা।

আজ মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৪তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সভাপত্বি করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজ আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক দিন।

দুই বছর আগে আজকের এই দিনে আমাদের প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এটি সাহসের সোনালী ফসল। নিজের টাকায় সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজকের দিনে যার সাহসের সোনালী ফসল দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।

এই সেতুর সঙ্গে নির্মাণ কাজে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। গণভবনে আগামী ২৭ জুন সবার সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতুর সুফল আমরা ভোগ করছি। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন কোটি মানুষ। এই পর্যন্ত এক কোটি ২৭ লাখ যান পারাপার হয়েছে।

অর্থ বিভাগের সঙ্গে বাংলাদেশ সেতু কতৃপক্ষের চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত ৯৪৮ কোটি টাকা এরইমধ্যে পরিশোধ করা হয়েছে। আগামী ২৭ জুন আরো ৩১৪ কোটি টাকার চেক গণভবনে প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর