শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ম্যাচ হারের পর নিজের ভুল স্বীকার করলেন অধিনায়ক শান্ত

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৪, ১২:১৭

বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। বাংলাদেশের হারে সেমিফাইনাল থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়াও। আগামী ২৭ তারিখ ভোরে প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।

অথচ সেমিতে যেতে এ ম্যাচে দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের। সুপার এইটের প্রথম দুই ম্যাচ বাজে খেলেও সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারলো না টাইগাররা। ১২.১ ওভারে করতে হতো ১১৫ রান। তানজিম শুরুতে ফিরলেও লিটনের ইতিবাচক ব্যাটিং সেটি একেবারে নাগালের বাইরে যেতে দেয়নি।

কিন্তু নাজমুল হোসেন, সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহর অদ্ভুত ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশকে। দেখে মনে হয়েছে, কারও মাথায় নেই সেমির সমীকরণ। বাংলাদেশকে নিশ্চিতভাবেই এ সুযোগ হাতছাড়া করার আক্ষেপ তাড়া করে ফিরবে অনেকদিন। তবে দিনটা আফগানিস্তানের।

১১৫ রানের সম্বল নিয়েও হাল ছাড়েনি তারা। লড়াই করে গেছে শেষ পর্যন্ত। সেটির পুরস্কারও পেয়েছে তারা।

হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,‘বোলিং ভালো হয়েছে। ব্যাটিংয়ে বাজে কিছু সিদ্ধান্ত নিয়েছি, মাঝের ওভারগুলোতে বিশেষ করে।

প্রথম ৬ ওভার জোরেসোরে খেলতে চেয়েছি। কিন্তু আমরা উইকেট হারিয়েছি। না হলে স্বাভাবিক খেলতে চেয়েছি। হয়নি। পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, পেসার এবং স্পিনার, বিশেষ করে রিশাদ দুর্দান্ত ছিল, ফাস্ট বোলাররাও ভালো করেছে। এছাড়াও, ফিল্ডিংয়েও আমরা ভাল করেছি। ব্যাটিংয়ে উন্নতি করতে হবে, আমাদের টপ অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি। আমরা ব্যাট হাতে ভালোভাবে খেলতে পারিনি এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর