শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

৩ দিনের সফরে ব্রিটেনে জাপানের রাজপরিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৬:৫১

জাপানের সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে পৌঁছেছেন।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার ২২ জুন জাপানের রাজ দম্পতি ব্রিটেনে আসেন। রোববার ও সোমবার নিজেদের মতো সময় কাটিয়ে মঙ্গলবার ব্রিটেনের রাজ পরিবারের আয়োজনে অংশগ্রহণ করবেন তারা।

প্রিন্স উইলিয়ামের স্ত্রী ক্যাথরিনের আয়োজনে হাইলাইটটি বাকিংহাম প্যালেসে একটি রাষ্ট্রীয় ভোজে অংশ নিবেন জাপানের রাজপরিবার। ৬৪ বছর বয়সি জাপানের সম্রাট নারুহিতো ওয়েস্ট উইন্ডসর ক্যাসেলে রানী দ্বিতীয় এলিজাবেথের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

তবে জাপানের রাজপরিবারের সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে কোনো বৈঠক হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। জাপানের সম্রাট নারুহিতোর গত বছর ইন্দোনেশিয়া সফরের পর এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর