শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় ইংল্যান্ডের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ জুন ২০২৪, ১৩:১০

গ্রুপ পর্বে খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে সুপার এইটে জায়গা করে নেয় ইংলিশরা। তবে সুপার এইটে দাপুটে জয়ে শুভসূচনা করেছে জস বাটলারের দল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার (২০ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জনসন চার্লস।

তবে দলীয় ৪০ রানে ১৩ বলে ২৩ রান করে রিটার্ড হার্ট হয়ে ফিরে যান কিং। এরপর নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন জনসন। জনসন ৩৪ বলে ৩৮ ও পুরান ৩২ বলে ৩৬ রান করেন

মাঝে অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ দিকে শেরফান রাদারফোর্ডের ২৫ বলে ২৮ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন এই দুই ব্যাটার।

তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় ইংল্যান্ড। বাটলার ২২ বলে ২৫ ও মঈন আলি ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান। তাদের বিদায়ের পর জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হন সল্ট।

আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সল্ট। এই দুই ব্যাটারের ব্যাটে ১৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের পক্ষে আন্দ্রে রাসেল ও রস্টন চেজ নেন ১টি করে উইকেট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর