শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তিস্তা-ব্রহ্মপুত্র-দুধকুমারের পানি বিপৎসীমার উপরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৭:৪৩

দেশের অভ্যন্তরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘন্টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমা ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও রাজারহাট উপজেলার নদ-নদী তীরবর্তী চর, দ্বীপ চর ও নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ী, গ্রামীণ কাঁচা সড়ক ও মৌসুমী ফসলের ক্ষেত। পানি বন্দি হয়ে পড়েছে অন্ততঃ ৫শ’ পরিবার।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ বুধবার (১৯ জুন) সকাল ৬টায় দুধকুমার নদের পানি ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বৃদ্ধি পেয়ে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি হু-হু করে বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, প্রবল বৃষ্টি এবং উজানের ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটে তিস্তা নদীর পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আদিতমারি উপজেলার মহিষখোচা, গোবর্ধন, সর্দারপাড়া, হরিনচড়া, সদর উপজেলার কালমাটি, খুনিয়াগাছসহ অন্তত সাতটি এলাকার নিম্নাঞ্চলে চাষাবাদকৃত বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে তিন শতাধিক পরিবার।

তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড।

প্রবল বৃষ্টিপাতের কারণে ধরলা ও সানিয়াজান নদীর পানিও বেড়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে আজ বুধবার (১৯ জুন) তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও উজানের পাহাড়ী ঢল, ভারী বৃষ্টির কারণে গাইবান্ধায় সবগুলো নদ-নদীতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে কামারজানি, কুন্দেরপাড়া সহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন।

ফলে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা, লালচামার, ছেড়িমারারচরসহ অন্তত ১২টি চরাঞ্চলে পানি উঠেছে বলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড এ তথ্য দিয়েছে। তবে ঘাঘট, করতোয়াসহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি হলেও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর