শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট: কিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১১:৩০

রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অটুট সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

বুধবার (১২ জুন) রুশ জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় কিম এ কথা বলেন। খবর কেসিএনএর।

কিম জানান, গত বছর রাশিয়ার একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে পুতিনের সঙ্গে তার বৈঠক তাদের শতাব্দী পুরনো কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

এদিকে শিগগিরই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রুশ সংবাদমাধ্যম বেদোমোস্তির এক প্রতিবেদনে গত সোমবার (১০ জুন) এ তথ্য জানানো হয়।

এ নিয়ে ভিয়েতনামের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী ১৯ ও ২০ জুন পুতিনের ভিয়েতনাম সফরের পরিকল্পনা রয়েছে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

ক্রেমলিন জানায়, রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায়। তবে পুতিনের সফরের তারিখ নিয়ে কিছু জানায়নি রুশ কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। এর বিনিময়ে তারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর