বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত অতিক্রমের চেষ্টা, গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সেনারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৪, ১১:১৪

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার সৈন্যরা ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) সীমান্ত অতিক্রম করার পর তারা সতর্কতামূলক গুলি ছুড়েছে। ডিএমজেড দ্বারা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত আলাদা হয়েছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার একদল সেনা ডিএমজেড সামরিক সীমানা রেখা অতিক্রম করে। এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার সৈন্যরা সতর্কবার্তা প্রচার করে এবং শূন্যে গুলি চালায়। এরপর উত্তর কোরিয়ার সৈন্যরা ভারী-সুরক্ষিত সীমান্তে তাদের পাশে ফিরে যায়।

পিয়ংইয়ং সীমান্তের ওপারে আবর্জনা ভর্তি এক হাজারেরও বেশি বেলুন পাঠানোর পর দুই কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। আবর্জনা ভর্তি বেলুনের প্রতিবাদে দক্ষিণ কোরিয়া ২০১৮ সালের পর সম্প্রতি প্রপাগাণ্ডামূলক কে-পপ ভিডিও সম্প্রচার শুরু করেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, ‘এসব সম্প্রচার ‘সংঘাতের সংকট’ উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।’ তিনি বলেন, এটি একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির পূর্বাভাস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর