বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নিরাপত্তা কর্মীদের ‘আইন হাতে নেওয়া’ নিয়ে শঙ্কিত শাবানা আজমি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৬:২৩

ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে নবনির্বাচিত বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌতকে চড় মারার ঘটনায় চলছে তীব্র সমালোচনা। এ ঘটনায় এবার সবার জন্যই আতঙ্ক প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা রনৌতকে চড় মারার ঘটনায় শাবানা আজমি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘দুশ্চিন্তার’ কথা জানিয়েছেন। কঙ্গনার প্রতি তার কোনো আবেগ কাজ না করলেও এমন ঘটনায় সবার জন্যই আতঙ্কের বলে উল্লেখ করেছেন শাবানা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা এক পোস্টে শাবানা লিখেছেন, ‘কঙ্গনার প্রতি আমার কোনো দরদ নেই। তবে ‘সেই চড়’ যারা উদযাপন করছেন, আমি তাদের সঙ্গে যোগ দিতে পারছি না। যদি নিরাপত্তাকর্মীরা এভাবে নিজেদের হাতে আইন তুলে নেয়, তাহলে আমরা কেউই নিরাপদ না।’

হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনা সাংসদ নির্বাচিত হওয়ার দু‘দিন পরে অর্থাৎ গত মঙ্গলবার (৬ জুন) ঘটনাটি ঘটে। চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে কঙ্গনাকে চড় মেরে বসেন কুলবিন্দর কৌর নামের এক সিআইএসএফ কনস্টেবল। সে ঘটনার পর কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর