শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১১:১৬

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে স্বল্প রানে বেধে রাখে বাংলাদেশ। এরপর কাজটা ছিল ব্যাটারদের। ১২৫ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে বেশ বেগ পেতে হয়েছে টাইগার ব্যাটারদের। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ২ উইকেটে হারিয়ে টাইগাররা। এতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো নাজমুল হোসেন শান্তর দল। জয় পেলেও ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক শান্ত। লেগ স্পিনার রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

লঙ্কানদের পক্ষে পাথুম নিশাঙ্কা ২৮ বলে ৪৭ ও ধানাঞ্জায়া ডি সিলভা ২৬ বলে ২১ রান করেন। বাংলাদেশের পক্ষে রিশাদ ও মোস্তাফিজ নেন ৩টি করে উইকেট।

১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২৮ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। তানজিদ হাসান তামিম ৬ বলে ৩, নাজমুল হাসান শান্ত ১৩ বলে ৭ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৌম্য সরকার।

এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন লিটন দাস। ৬৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়।

তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৯১ ও ৯৯ রানে ২০ বলে ৪০ রান করে হৃদয় ও লিটন ৩৮ বলে ৩৬ রান করে আউট হন।

এরপর দলীয় ১০৯ রানে ১৪ বলে ৮ রান করে সাকিব আল হাসান আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ। তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ।

তবে মাহমুদউল্লাহ রিয়াদের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ৬ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ। ১৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান তুষারা নেন ৪টি উইকেট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর