শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মশা নিধন কার্যক্রম জোরদারের আহ্বান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ জুলাই ২০২৩, ১৪:৩৫

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কমাতে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুপার স্পেশালাইজড হাসপাতালে আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দেশে ডেঙ্গু অনেক বাড়ছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, অল্প কয়েকদিনের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৬০ জন মারা গেছেন। এখনও প্রায় দেড় হাজার রোগী হাসপাতালে ভর্তি আছেন। প্রতিদিন নতুন করে কয়েকশো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিষয়ে আমাদের নজরদারি রাখতে হবে। যারা মশা নিধনের দায়িত্বে আছেন, আমি তাদের আহ্বান জানাই, আপনারা আপনাদের কার্যক্রম আরও জোরদার করেন। অনেক লোক কিন্তু ডেঙ্গুতে প্রাণ হারাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে।

মন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালগুলো রোগীতে ভরে যাচ্ছে। সেজন্য দ্রুত মশা নিধন করা প্রয়োজন। আশা করব যেন ডেঙ্গুতে আর মৃত্যু না ঘটে।

রোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সময়মতো হাসপাতালে এসে চিকিৎসা নেবেন। তাহলে ডেঙ্গুতে মৃত্যুর হার অনেক কমে যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর