বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আম্বানিদের পার্টিতে বয়ফ্রেন্ডের হাত ছাড়েননি জাহ্নবী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৭:১৮

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অনেকদিন থেকে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সেকেন্ড প্রি ওয়েডিংয়েও শিখরকে সঙ্গে নিয়েই হাজির ছিলেন জাহ্নবী। আম্বানিদের পার্টিতে প্রেমিকের হাত ধরা সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রেমের জাহির করলেন শ্রীদেবী কন্যা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইতালিতে অনন্ত-রাধিকার সেকেন্ড প্রি ওয়েডিংয়ের রোম্যান্টিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জাহ্নবী কাপুর।

জাহ্নবীর শেয়ার করা বেশিরভাগ ছবি আম্বানিদের প্রি ওয়েডিং পার্টির। এর মধ্যে দুটি ছবিতে দেখা গেছে, শিখরের হাত ধরে আছেন জাহ্নবী।

বয়ফ্রেন্ডের সঙ্গে আদুরে পোজেই ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি ।

এদিকে জাহ্নবী ছবির ক্যপশনে লিখেছেন, ‘এটাই আমার সেরা ছুটি। এই মধুর স্মৃতিটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয়।’

শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি। এর আগে কফি উইথ করণে মুখ ফসকে জাহ্নবী বলেই ফেলেছিলেন, শিখরকে আদর করে শিখু বলেই ডাকেন এই অভিনেত্রী।

যদিও একসময় শিখরের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল জাহ্নবীর। এর কয়েক বছর পরে আবার তাদের সেই সম্পর্ক জোড়া লাগে।

বলিউডের নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। গত ৩১ মে মুক্তি পায় এটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর