শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে ২ বিজিবি সদস্য আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৬:৩১

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে সশস্ত্র চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আহত দুই বিজিবি সদস্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৪ জুন) রাত ১০টার দিকে টেকনাফের নাফ নদীর রহমানের খাল নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার (৪ জুন) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি'র একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহল দল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় রহমানের খাল নামক স্থানে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় বিজিবির সদস্যরা টহলরত থাকা অবস্থায় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির টহলদল সরকারি সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি করলে চোরাকারবারি দলের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়। একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে চোরাকারবারিরা ফায়ার করতে করতে অন্ধকারে নাফ নদী দিয়ে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়।

বর্তমানে গুরুতর আহত বিজিবির দুই সদস্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে (২ বিজিবি’র) অধিনায়ক জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর