বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষে প্রাণ গেল পাইলটের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১৫:১৯

পর্তুগালে মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। একটি এয়ার শো-এর সময় মাঝ আকাশে এ সংঘর্ষ হয়। এতে একজন পাইলট নিহত ও আরেকজন আহত হয়েছেন। দক্ষিণ পর্তুগালে রোববার (২ জুন) এ ঘটনা ঘটে। 

পর্তুগিজ বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (২ জুন) বিকালে ছয়টি ছোট বিমান একটি এয়ার শো-তে অংশ নেয়। একপর্যায়ে বিকেল ৪টা ৫ মিনিটে দুটি বিমান দুর্ঘটনার মুখে পড়ে।

এ ঘটনার একটি ভিডিও একজন দর্শক ধারণ করেছেন। পরে তিনি সেটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, আকাশে ছয়টি বিমান একসঙ্গে উড়ছে। এদের মধ্যে থেকে হঠাৎ একটি বিমান আরেকটির গায়ে ধাক্কা দেয়। এতে বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়।

বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেন, বিমান দুর্ঘটনায় একজন স্প্যানিশ নাগরিক মারা গেছেন। তিনি দুর্ঘটনা কবলিত একটি বিমানের পাইলট ছিলেন। আরেকজন আহত পাইলট পর্তুগিজ নাগরিক। তিনি কিছুটা আঘাত পেয়েছেন। বেজা হাসপাতালে নেওয়ার আগে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো এটিকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা বলেছেন, এ এয়ার শো আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল। সবাই এই আনন্দ ভাগ করে নেবে। তবে এটি এখন বেদনার মুহুর্তে পরিণত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর