বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতীয় গণমাধ্যমে বেনজীরের দুর্নীতির ফিরিস্তি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১৫:১১

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় সংখ্যালঘুদের ৬০০ বিঘা জমি দখল করেছেন বেনজীর। সেই জমির একাংশে তৈরি করেছেন ইকো পার্ক।

খবরে বলা হয়েছে, পদে থাকাকালীন ভয় দেখিয়ে হিন্দুদের এসব জমি দখল করেছেন বেনজীর।

তার দুর্নীতির খবর প্রকাশের পর ঘটনার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের বাসিন্দা জুয়েলের বক্তব্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইম। তার বক্তব্য- এখানে বেনজীর আহমেদের লোকেরা এসে প্রথমে ড্রোন উড়িয়ে জমির সমীক্ষা করে ও মানচিত্র তৈরি করে। এর পর আমাদের সেই জমি লিখে দিতে বাধ্য করে।

জমি না লিখে দিলে প্রাণে মারার হুমকি দেয় বেনজিরের লোকজন। বাধ্য হয়ে আমরা জমি লিখে দিয়েছি। চাষবাসই ছিল আমাদের ভরসা। এখন জমি হারিয়ে কোনোক্রমে বেঁচে আছি।

শুধু গোপালগঞ্জ ও মাদারীপুর নয়, গাজীপুর, কালীগঞ্জেও বেনজীরের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ উঠেছে।

গত ৩১ মার্চ ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ এবং ৩ এপ্রিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে ইতোমধ্যে বেনজীর আহমেদকে ৬ জুন ও স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়েকে ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

গত ২৩ মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে গত ২৬ মে আদালত বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামের ১১৯টি জমির দলিল, ২৩টি কম্পানির শেয়ার ও গুলশানে ৪টি ফ্লাট জব্দের আদেশ দেন। গত ২৩ মে তাদের নামীয় ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি, বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। সব মিলিয়ে ৬২৭ বিঘা জমি ক্রোক করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর