বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১১:৩২

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লাউডিয়া শেইনবাম। দেশটির শাসক দল মরেনা পার্টি রবিবার (২ জুন) তাকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে।

টেলিভিশন চ্যানেল এনএমএএস এবং সংবাদপত্র এল ফিনান্সিরো বলেছে, ভোটে শেইনবাউম বিজয়ী হয়েছে, যদিও তারা পরিসংখ্যান দেয়নি।

ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রধান মারিও ডেলগাডো মেক্সিকো সিটিতে সমর্থকদের বলেছেন, শেইনবাম ‘খুব বড়’ ব্যবধানে জিতেছেন।

পোলস্টার প্যারামেট্রিয়া পূর্বাভাস দিয়েছে শেইনবাম ৫৬ শতাংশ ভোটে জয়ী হয়েছেন। যেখানে তার বিরোধী প্রার্থী যোসিটি গ্যালভেজ ৩০ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর আগামী ১ অক্টোবর তিনি ছয় বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

রবিবার (২ জুন) সকালে ভোট দিতে যাওয়ার পথে শেইনবাম সাংবাদিকদের বলেন, এটি একটি ‘ঐতিহাসিক দিন’ এবং তিনি স্বাচ্ছন্দ্য করছেন। তার বিজয় মেক্সিকোর জন্য একটি বড় পদক্ষেপের প্রতিনিধিত্ব করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর