বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পাকিস্তানে ইরানী বাহিনীর অতর্কিত গুলি, নিহত ৪

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩০ মে ২০২৪, ১৩:৪৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ইরানি বাহিনীর গুলিতে চার পাকিস্তানি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মে) গভীর রাতের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পানিস্তানি সংবামাধ্যম ডন।

বেলুচিস্তানের অতিরিক্ত ডেপুটি কমিশনার উমর জামালি জানান, ওয়াশুক জেলার পাকিস্তান-ইরান সীমান্তের কাছে গুলির ঘটনা ঘটেছে। আর এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার নাঈম উমরানি।

এর আগে গত ১৬ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানের ইরান-পাকিস্তান সীমান্তবর্তী পঞ্জগুর শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এতে নিহত হয় ২ জন শিশু, আহত হয় আরও তিন জন।

হামলার কারণ হিসেবে তেহরান বলেছিল, ইরানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটি রয়েছে পঞ্জগুর শহরে। সেই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল।

সেই হামলার পর পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামাবাদ, এতে নিহত হয় শিশু ও নারীসহ ৭ জন। ইসলামাবাদ বলেছিল যে সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি ও বেলুচ লিবারেশন ফ্রন্টের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর