শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শাহজালাল বিমানবন্দরে ২ কেজি সোনা উদ্ধার, কেবিন ক্রু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১১:০৪

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনাসহ সৌদি এয়ারলাইনসের এক নারী কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এক বার্তায় এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ওই কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক জানান, সৌদি আরবের রিয়াদ থেকে এসভি–৮০৪ ফ্লাইট গতকাল (২৮ মে) রাত ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রিন চ্যানেলে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ দল।

তল্লাশির সময় কেবিন ক্রু রোকেয়া খাতুনের কাছ থেকে ১১টি সোনার বার, ৮টি সোনার চুড়ি ও ১টি সোনার চেইন উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সোনার সম্মিলিত ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম বলে জানান মোহাম্মদ জিয়াউল হক।

রোকেয়া খাতুনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর