শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইসরায়েলি বাহিনীর গুলিতে মিসরীয় গার্ড নিহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৭:২৫

মিসর এবং গাজার মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে গুলির ঘটনায় মিসরীয় নিরাপত্তা বাহিনীর এক গার্ড নিহত হয়েছেন। মিসরের সামরিক মুখপাত্র সোমবার (২৭ মে) এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। তিনি আরো জানান, এ ঘটনার তদন্ত চলছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মিসরীয় সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে।

ঘটনাটি পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং মিসরীয়দের সঙ্গে আলোচনা চলছে।’ এরপর সোমবার (২৭ মে) মিসর সতর্ক করে বলেছে, এ ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। একটি সূত্র মিসরের রাষ্ট্র-সম্পর্কিত আল-কাহেরা নিউজকে এ তথ্য জানিয়েছে।

এদিকে দুটি মিসরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যায়, একটি ওয়াচটাওয়ারে অবস্থানরত মিসরীয় সেনা ইসরায়েলি সেনাদের বহনকারী একটি সাঁজোয়া যানকে সীমান্তের কাছে সীমানা রেখা অতিক্রম করতে দেখে, তখন ইসরায়েলি সেনারা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে তাড়া করেছিল এবং হত্যা করেছিল।

তখন সেনারা গুলি চালালে ইসরায়েলি বাহিনী পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হলে ঘটনাস্থলে একজন নিহত হন বলে ওই সূত্র জানায়। এ ছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ও একজন মিসরীয়ও আহত হয়েছে।

ইসরায়েল এই মাসের শুরুর দিকে সীমান্তের গাজা পাশ থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এলাকাটিতে সামরিক অভিযান জোরদার করে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর