শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাফায় ইসরায়েলের বোমা হামলায় পুড়ল আশ্রয়শিবির, নিহত ৪০

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ মে ২০২৪, ১৩:০২

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকায় একটি আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলার পর আগুনে ওই শিবিরের তাঁবুগুলো পুড়ে গেছে। ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, এ সময় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র তাল আস-সুলতানে ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। সংবাদমাধ্যম ওয়াফাকে তিনি বলেন, এই হামলা ইসরায়েলের ‘সীমা অতিক্রমকারী হত্যাযজ্ঞ’।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতের সংখ্যা ৪০ ছুঁয়েছে। এ ছাড়া ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) বরাতে আরও বলা হয়েছে,আশ্রয়শিবিরের তাঁবুর ভেতর অনেক মানুষকে ‘জীবন্ত পুড়িয়ে মারা’ হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়া, নুসেইরাত ও গাজা নগরীতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর