শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘আমি সোনাক্ষীকে খারাপ ভাবে স্পর্শ করব?’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৬:৫২

বলিউড নির্মতা সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ সিরিজে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেতা জেসন শাহ। ব্রিটিশ পুলিশ ‘কার্টরাইট’ চরিত্রে অভিনেত্রী সোনাক্ষী সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে জেসনকে। এ নিয়ে তিনি অনেক সমালোচিতও হয়েছেন। খোলামেলা সেই দৃশ্য নিয়ে এবার কথা বললেন এ অভিনেতা।

পিঙ্ক ভিলার প্রতিবেদন অনুযায়ী, বলিউড নাউ-এ একটি সাক্ষাত্কারে অভিনেতা জেসন শাহ জানান প্রথমে নাকি তিনি ‘কার্টরাইট’ চরিত্রটি বুঝে উঠতে পারেননি। তাই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে তাকে বেশ বেগ পেতে হয়েছিল।

এ সম্পর্কে জেসন বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম ‘কার্টরাইট’ খুবই সোজাসাপ্টা একটা চরিত্র। পর্দায় আসবে আর মারধর করবে সবাইকে। এটুকুই। চিত্রনাট্য পড়ে এটুকুই বুঝেছিলাম। যদিও পুরো সিরিজের চিত্রনাট্য আমি পড়িনি। পুরোটা পড়লে আমি ‘কার্টরাইট’ চরিত্রটা আরও ভাল বুঝতে পারতাম।’

জেসন আরও বলছেন, ‘টানা শুটিং হয়নি। ভেঙে ভেঙে কাজ হচ্ছিল। তিন দিন শুটিং করে আবার তিন সপ্তাহ ছুটিতে থাকতাম। এই ভাবে কাজ হতো।’ যার ফলে চরিত্রটি বুঝতে অসুবিধা হচ্ছিল বলে জানান তিনি।

এছাড়া সোনাক্ষীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জেসন জানান, শুটিং এর আগে তিন জন সহ-পরিচালক তার সঙ্গে আলাদা করে কথা বলেন। আলাদা করে সোনাক্ষীর সঙ্গে শয্যাদৃশ্যটি বোঝাতে নিয়ে যাওয়া হয় তাকে। এতে তার খুবই অস্বস্তি হয়েছিল বলে জানান জেসন।

তিনি বলেন, ‘তিন জন সহ-পরিচালক এসে আমায় কোণায় নিয়ে গেলেন। একটা স্টুডিওর মধ্যে ছিলাম আমরা। ওরা বলতে চাইছিল, ‘তুমি আজ সোনাক্ষীর সঙ্গে শুটিং করছো।

জানো তো?’ আমি মনে মনে বললাম, ‘অবশ্যই আমি জানি, সোনাক্ষী সিংকে। তোমরা কি ভাবছো আমি সোনাক্ষীকে খারাপ ভাবে স্পর্শ করব? আমার মনে এই সব ভাবনা আসছিল।’

‘হীরামান্ডি’ তে জেসন ছাড়া আরও অভিনয় করেছেন মনীষা কৈরালা, রিচা চড্ডা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ, শরমিন সেগাল প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর