শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নির্ধারিত পোষাক ও পরিচয়পত্র ছাড়া কোর্টে ঢুকলে আইনজীবী সহকারীর লাইসেন্স বাতিল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৭:৪৪

আইনজীবীর সহকারীদের নির্ধারিত পোশাক এবং পরিচয়পত্র ছাড়া আদালত অঙ্গন ও বিভিন্ন শাখায় প্রবেশ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

কেউ এ নির্দেশ অমান্য করলে আইনজীবী সহকারী লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নির্দেশিত হয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আইনজীবী সহকারীর জন্য সুপ্রিম কোর্ট আইনজবীবী সমিতি পোশাক নির্ধারণ করে দিয়েছে। রয়েছে তাদের জন্য পরিচয়পত্রও। কিন্তু আইনজীবীর সহকারীরা নির্ধারিত পোশাক পরিধান ও পরিচয়পত্র প্রদর্শন করছে না। তাই প্রতারক ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিতে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন এবং নির্ধারিত পোশাক পরিধান করার জন্য বারবার নির্দেশ দেয়া সত্ত্বেও অনেক আইনজীবীর সহকারী ওই নির্দেশ পালন করেন না। আইনজীবীর সহকারী না হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি যেন আইনজীবীর সহকারী পরিচয়ে আদালত অঙ্গন ও শাখায় প্রবেশ করতে না পারেন বা বিচারপ্রার্থী জনগণকে প্রতারিত করতে না পারেন বা আদালত ও শাখাসমূহের পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন, সে জন্য প্রধান বিচারপতি কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন ও নির্ধারিত পোশাক পরিধান ব্যতীত আইনজীবীর সহকারীদের কোর্ট অঙ্গনে বা শাখাসমূহে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেনডেন্টদের এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। যদি কেউ পোশাক এবং পরিচয়পত্র ছাড়া প্রবেশ করেন, তাহলে তাদের বিরুদ্ধে ‘আইনজীবী সহকারী লাইসেন্স’ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর