শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মুম্বাইয়ে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৭:২৫

ভারতের মুম্বাইয়ের কাছে থানের ডোম্বিওয়ালিতে এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে, আহত হয়েছে ২৫ জনের বেশি। আজ বৃহস্পতিবার (২৩ মে) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

কর্মকর্তারা জানিয়েছে, এমডিসি ধাপ ২-এ অবস্থিত কারখানাটির ভেতরে বয়লারের বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রতক্ষ্যদর্শীরা জানান, তারা কারখানায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র বলেছেন, অন্তত আটজনকে উদ্ধার করা হয়েছে।

দেবেন্দ্র ফারনাভিস আরও বলেন, আমুদান রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা দুঃখজনক। এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের চিকিতসার ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে আরও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

খবরে বলা হয়েছে, আগুন নেভাতে ১৫টি ইঞ্জিন কাজ করছে।

কর্মকর্তারা ধারণা করছেন, আগুন নেভাতে চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে। কারখানায় বিস্ফোরণের কারণে আশেপাশের জানালা ভেঙে গেছে। আগুন আরও দুইটি ভবনে ছড়িয়ে পড়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর