শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রের কাছে হেরে নাসায় ঘুরতে গেলেন টাইগাররা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৭:১৮

নিজেদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ (২৩ মে) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে চাপমুক্ত থাকার চেষ্টা করছেন টাইগাররা। সিরিজে ফেরার ম্যাচের আগে স্থানীয় সময় বুধবার ছুটির দিনে বেড়িয়েছিলেন তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিবরা।

হিউস্টনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ঘুরতে গিয়েছিলেন ক্রিকেটাররা। যেখানে হাজারো ব্যর্থতার পর অবিশ্বাস্য এক আবিষ্কারের জন্ম হয়, কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই অসাধ্যকে সাধন করার চেষ্টা করা হয়।

মহাকাশ নিয়ে গবেষণা করা সংস্থায় ঘুরে দেখার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলের কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবিও তিনি পোস্ট করেছেন। মহসিন ফেসবুকে লিখেছেন, ‘নাসায় ঘুরতে যাওয়ার সুযোগ পাওয়াটা দারুণ। কিছু ব্যর্থতা আপনাকে সংযত এবং অনুপ্রেরণা দিতে শেখাবে।’

প্রথম ম্যাচে ৫ উইকেটের হারের পর আজ বৃহস্পতিবার (২৩ মে) রাত ৯টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে শান্তরা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। এই অনুপ্রেরণা নিয়ে কতটা সুফল বয়ে আনতে পারেন ক্রিকেটাররা, সেটা তো সময়ই বলে দেবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর