শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কোহলি-রোহিতদের কোচ হতে আগ্রহী পন্টিং

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৩:১৭

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন করে দায়িত্ব নিতে না চাওয়ায় পদটির জন্য দরখাস্ত আহ্বান করেছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রধান কোচের জায়গাটার জন্য আগ্রহ আছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। তার দায়িত্ব নিতে কিছু সমস্যাও অবশ্য রয়েছে।

২৭মে আইপিএলের ফাইনালের দিন কোহলি-রোহিতদের কোচের পদে আবেদনের শেষদিন। পন্টিং জাতীয় দলের কোচ হতে আগ্রহী হলেও সময় সংকটে পড়তে পারেন। যে সমস্যায় নিজেকে প্রস্তুত করতে পারছেন না ডানহাতি সাবেক ব্যাটার।

কোচের পদে আবেদন করা নিয়ে পন্টিং বলছেন, ‘এ সম্পর্কে অনেক প্রতিবেদন দেখেছি। আপনি এগুলো সম্পর্কে জানার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আইপিএল চলাকালে আমার আগ্রহ আছে কিনা এ সংক্রান্ত কথোপকথন শুনেছি।’

‘জাতীয় দলের কোচ হতে আমার ভালো লাগবে, কিন্তু অন্যান্য বিষয়গুলো যেটা চাই, আমার জীবনে থাকুক এবং বাড়িতে কিছুটা সময় কাটুক। ভারত দলে যুক্ত হওয়া মানে আইপিএল সংক্রান্ত কোনকিছুতে যুক্ত হতে পারবেন না। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ১০-১১ মাস কাজ করা এবং যতক্ষণ চাই কাজ করতে তা না পারা, এটা এ মুহূর্তে আমার জীবনের সাথে মিলবে না।’

৪৯ বর্ষী পন্টিং বর্তমানে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর