বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কানে ‘বার্বি ডল’ বেশে কিয়ারা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৫:৩৪

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। শনিবার কান চলচ্চিত্র উৎসবে রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে গোলাপী বেশে সবার নজর কড়েছেন কিয়ারা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী কিয়ারা আডবানি রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নিয়েছেন। রেড কার্পেটে মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকার অনলাইনে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার কথা বলছেন কিয়ারা।


কিয়ারাকে বলতে শোনা যায়, ‘আমার জন্য এই সুযোগ খুব সম্মানজলক। আমার কেরিয়ারের এক দশক হতে চলেছে।আমার মনে হয়, অসাধারণ একটা সময়ে এটা হল। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে’।


এদিন কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। গলায় হিরে ও অন্যান্য দামি পাথর বসানো নেটলেস। সঙ্গে কালো জরির গ্লাভস।

এদিন অনুষ্ঠানে কিয়ারার পাশাপাশি ৬ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। যারা ভবিষ্যৎ প্রজন্মের নারী গল্পকারদের পথ দেখিয়েছেন। এরা হলেন আসিল ওমরান, আধওয়া ফাহাদ, রামাতা-তৌলায়ে সি, সারোচা চানকিমহা ওরফে ফ্রিন, কিয়ারা আদভানি এবং সালমা আবু দেইফ।

গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন। আগামী দিনে তাকে দেখা যাবে রাজনৈতিক অ্যাকশন-থ্রিলারে। যেখানে দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশনের সঙ্গেও তাকে দেখা যাবে 'ওয়ার ২'-তে। রণবীর সিংয়ের 'ডন ৩' ছবিতেও থাকছেন কিয়ারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর