বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভাঙা হাতে কানে নজর কাড়লেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ মে ২০২৪, ১৭:৫০

এবারের কান চলচ্চিত্র উৎসব সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার জন্য একটু অন্যরকম। তিনি ৭৭ তম কান উৎসবে গেছেন ভাঙা হাত নিয়ে। তার হাতে প্লাস্টার নিয়েই দর্শক মাতিয়েছেন তিনি। তার পোশাকটিও ছিল নজরকাড়া।

গত বৃহস্পতিবার (১৬ মে) কানের রেড কার্পেটে কালো-সোনালী গাউনে নজর কেড়েছিল ঐশ্বরিয়া। তবে উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (১৭ মে)  অভিনেত্রীর সাজপোশাক দেখে নেটপাড়ায় শুরু হয় সমালোচনা।

কানের প্রথম দিনে ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ফাল্গুনী এবং শেন পিককের কালো-সোনালী গাউন। তবে গতকাল শুক্রবার (১৭ মে) তার দেখা মিলল সুবজ-রুপালী গাউনে। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কাড়ল।

এবারের কান উৎসবে ‘কাইন্ডস অফ কাইন্ডনেস’-এর প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের। কানের রেড কার্পেটে সাজপোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বরিয়া, এমনটা নয়। তবে কোনোদিনই এসবের জবাব দেননি নায়িকা।

কান সফরের দ্বিতীয় দিনে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যা। নীল রঙের পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের পোশাকে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে আরাধ্যাকে। মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঐশ্বরিয়ার ২১তম সফর।

প্রসঙ্গত, দীর্ঘ ২০ বছর ধরে কানের রেড গালিচায় হাঁটছেন ঐশ্বরিয়া। কান উৎসবে একটি প্রসাধনী সংস্থার প্রচার মুখ হওয়ার দায়িত্বও পালন করছেন বলিউড এ অভিনেত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর