শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অস্ত্র নিয়ে ইসরায়েলগামী জাহাজকে নিজের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ মে ২০২৪, ১৬:২৪

অস্ত্র নিয়ে ইসরায়েলগামী একটি জাহাজ স্পেনের একটি বন্দরে সাময়িক সময়ের জন্য নোঙর করতে চেয়েছিল। কিন্তু স্পেন সরকার অনুমতি দেয়নি। গত বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেজ এ কথা জানান।

ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবারই প্রথম আমরা এমনটা করেছি। কেননা, এবারই প্রথম আমরা এমন একটি জাহাজ শনাক্ত করেছি, যেটি ইসরায়েলের জন্য অস্ত্রের চালান বহন করছিল এবং জাহাজটি আমাদের কোনো বন্দরে ভিড়তে চেয়েছিল।’

মদ্যপ্রাচ্যে আরও অস্ত্রের প্রয়োজন নেই বরং সেখানে শান্তি দরকার—এমন মন্তব্য করে জোসে ম্যানুয়েল আলবারেজ আরও বলেন, ‘ইসরায়েলের জন্য অস্ত্রের চালান নিয়ে যাওয়া কোনো জাহাজ স্পেনের বন্দর ব্যবহারের আবেদন করলে আমাদের সরকার নিয়মতান্ত্রিকভাবে তা প্রত্যাখ্যান করবে।’

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অস্ত্রের চালান বহন করা জাহাজটির সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে দেশটির পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, জাহাজটির নাম মারিয়ানে দানিকা। ২১ মে স্পেনের দক্ষিণ–পূর্বাঞ্চলের কার্তাজেনা বন্দর ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিল।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, অস্ত্রের চালান বহন করা জাহাজটি ডেনমার্কের পতাকাবাহী। এতে ২৭ টন বিস্ফোরক উপাদান রয়েছে। ভারতের চেন্নাই বন্দর থেকে জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছে।

এমন একসময় এ কথা জানানো হয়েছে, যখন আরেকটি জাহাজকে নোঙর করার অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতন্ত্রী দলের সঙ্গে জোটসঙ্গী বামপন্থী সুমার জোটের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। সপ্তাহখানেক আগে স্পেনের কার্তাজেনা বন্দরে বোরকুম নামের ওই জাহাজ ভিড়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর