শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

টুইটার এখন আনুষ্ঠানিকভাবে এক্স ডটকম

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ মে ২০২৪, ১৫:৪০

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের নাম বদলে এক্স হওয়ার পর এখন ওয়েবসাইটের ঠিকানাতেও পরিবর্তন এসেছে। ওয়েবসাইটের ঠিকানা বদলে হয়েছে এক্স ডটকম। এর ফলে ব্রাউজারে টুইটার ডটকম লিখে প্রবেশ করলেও ওয়েবসাইটের ঠিকানা এক্স ডটকম প্রদর্শিত হবে।

ইলন মাস্ক এ নিয়ে এক্সে গতকাল শুক্রবার (১৭ মে) একটি বার্তাও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সব কোর সিস্টেম এখন এক্স ডটকমে পাওয়া যাবে। বার্তার সঙ্গে একটি ছবিও যোগ করেছেন। যাতে বড় করে লেখা রয়েছে এক্স ডটকম। পরিবর্তিত হওয়ার পর প্রথমবার এক্স ডটকম ওয়েবসাইটে প্রবেশের পর নিচে একটি লেখা প্রদর্শিত হচ্ছে। সেখানে লেখা রয়েছে, ‘ইউআরএল পরিবর্তন করা হয়েছে। এটি আমরা আপনাদের জানাচ্ছি। তবে আপনাদের গোপনীয়তা ও তথ্য সুরক্ষার সেটিংস আগের মতোই অপরিবর্তিত থাকবে।’

টুইটারের ডোমেইন নাম পরিবর্তন এক্স পুনঃ ব্র্যান্ডিংয়ের অংশ। টুইটার কিনে নেওয়ার পর নাম, লোগোসহ বিভিন্ন পরিবর্তন আনেন ইলন মাস্ক। ২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর ‘এক্স’ অক্ষর যুক্ত করে সরিয়ে ফেলেন পুরোনো নীল পাখির লোগো। যুক্ত হয় কালো রঙের আবহ। টুইটারের নাম পরিবর্তন করে রাখা হয় এক্স।

বলা হয়, এক্স শব্দের প্রতি ইলন মাস্কের বিশেষ আকর্ষণ রয়েছে। আর তাই তিনি টুইটারের নাম বদলে রেখেছেন এক্স। এ ছাড়া তাঁর একটি স্টার্টআপের নামও ছিল এক্স। ১৯৯৯ সালে এক্স ডটকম নামে একটি অব্যবহৃত ওয়েবসাইট কিনে রাখেন মাস্ক, যা পরবর্তী সময় পেপ্যালে রূপান্তর হয়। এমনকি ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্সেও এক্স অক্ষর রয়েছে। টেসলার প্রথম গাড়ির মডেলের নামেও ছিল এক্স। এমনকি তাঁর এআইভিত্তিক স্টার্টআপের নামও এক্স এআই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর