শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন

রংপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১০:৫৮

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন লেগে বেশ কিছু গবেষণা ও বীজ উৎপাদনের তুলার বস্তা পুড়ে গেছে। সেই সঙ্গে পুরোনো ভবনের দেয়াল বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার (১৫ মে) রাত ১০টার দিকে শহরের মডার্ন মোড় এলাকায় তুলা গবেষণা কেন্দ্রে আগুনে তুলা পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তুলা উন্নয়ন বোর্ডের দোতলায় গুদামঘর ছিল। কীভাবে আগুনের সূত্রপাত, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

তুলা গবেষণা কেন্দ্র সূত্র জানায়, রাত ১০টার দিকে হঠাৎ গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তুলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল আমিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই কক্ষে যেসব তুলার বস্তা ছিল, এসব তুলা বীজ উৎপাদন ও গবেষণার জন্য রাখা ছিল। তুলার বস্তা ছাড়া ওই কক্ষে থাকা কিছু পুরোনো কাগজপত্র পুড়ে গেছে। ভবনের অন্য কক্ষের কোনো ক্ষতি হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর